News71.com
 International
 17 Apr 20, 10:02 PM
 393           
 0
 17 Apr 20, 10:02 PM

এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি॥

এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতি বেগতিক হওয়ায় এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরো দেশে জরুরি অবস্থা জারি ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। আগামী ৬ মে পর্যন্ত দেশজুড়ে জরুরি অবস্থা বলবৎ থাকবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সে দেশে প্রায় সাড়ে ৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১৭৮ জন। এই পদক্ষেপের ফলে জাপানের আঞ্চলিক সরকারগুলো মানুষকে ঘরে থাকার আর্জি জানাতে পারবে। তবে জরুরি অবস্থা ভঙ্গকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে সরকার।

এর আগে, প্রাথমিকভাবে রাজধানী টোকিওসহ জাপানের সর্বাধিক করোনা আক্রান্ত মোট সাতটি অঞ্চলে এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। প্রসঙ্গত, গত জানুয়ারির মাঝামাঝি জাপানে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান পাওয়া গেলেও এখন পর্যন্ত সংক্রমণ তুলনামূলকভাবে কম ছড়িয়েছে। একটি সমীক্ষায় দেখা গেছে যে ৭৫ ভাগ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করতে দেরি করে ফেলেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন