News71.com
 International
 18 Apr 20, 10:18 AM
 399           
 0
 18 Apr 20, 10:18 AM

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল॥

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার একের পর এক প্রাণহানীর ঘটনা বেড়েই চলেছে। প্রাদুর্ভাবের চার মাস পর গত ১০ এপ্রিল কোভিড-১৯ রোগে বিশ্বেজুড়ে মৃতের সংখ্যা লাখ ছুঁয়েছিল; তার মাত্র এক সপ্তাহের মধ্যে আরও ৫০ হাজার মানুষের মৃত্যু এ সংখ্যাকে দেড় লাখ পার করল।শনিবার (১৮ এপ্রিল) ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৬৮৯ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ১০৩ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৩৩ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।নভেল করোনাভাইরাস মহামারি নিয়ে জনস হপকিন্স ইউনিভার্সিটির শুক্রবার রাতে (১৭ এপ্রিল) হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজার ৯৪৮।এই সময় পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ লাখ ৪ হাজার ৫১১ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৬৪ হাজার ৫২৫ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন