News71.com
 International
 18 Apr 20, 10:22 AM
 382           
 0
 18 Apr 20, 10:22 AM

করোনা চিকিৎসায় জড়িত ১২শ জনকে খাবার দিবে প্যারিস ক্লাব সেন্ট জার্মেই॥

করোনা চিকিৎসায় জড়িত ১২শ জনকে খাবার দিবে প্যারিস ক্লাব সেন্ট জার্মেই॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সঙ্কট চলমান অবস্থায় প্যারিসের হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্য ১ হাজার দু’শত খাবার সরবরাহ করবে ফ্রান্স ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। ক্লাবের কিছু ট্রাউজার এবং টি-শার্ট বিক্রি করে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। এদিকে, সাবেক ইংলিশ তারকা নরম্যান হান্টার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেছেন না ফেরার দেশে। আর করোনা মোকাবিলা করে ১ লাখ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণের প্রস্তুতি নিয়েছে চীনের ক্লাব গুয়ানজু।

করোনার আতুর ঘর এখন ইউরোপ। দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইতালি, স্পেন, পর্তুগালের পর ফ্রান্সে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। করোনার প্রভাবে বন্ধ রয়েছে খেলাধুলা।খেলা বন্ধ থাকলেও, দেশের এমন ক্রান্তিলগ্নে বসে নেই খেলোয়াড়রা। যে যার মতো হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের। ফেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই করোনা আতঙ্কের শুরু থেকে কাজ করে আসছে। বিভিন্নভাবে সাহায্য করছে অবস্থার উত্তরণে।ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় এই ক্লাবটি এবার নতুন উদ্যোগ নিলো। পুরো দেশ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় রোগীদের সেবা দিতে গিয়ে কঠিন সময় পার করছেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। এবার তাদের সাহায্যার্থে এগিয়ে এলো ক্লাবটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন