News71.com
 International
 18 Apr 20, 11:03 AM
 393           
 0
 18 Apr 20, 11:03 AM

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় আরো ৩৭৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত॥

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় আরো ৩৭৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে ৬২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩৭৮ জন বাংলাদেশি। ১৭ এপ্রিল, শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সিঙ্গাপুরে গত কয়েক দিন ধরে করোনায় বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বুধবার দেশটিতে ২৫৪ বাংলাদেশির করোনায় আক্রান্ত হয়। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয় আরো ৩৪৩ জন।

শুক্রবার বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৩৭৭ জন শ্রমিক এবং একজনের বিস্তারিত জানা যায়নি। আক্রান্তদের একটি বড় অংশ এস১১ ডরমেটি, সুঙ্গেই টেঙ্গাহ লজ ও ওয়েস্টলাইট তোহ গুয়ান ডরমেটরিতে থাকতেন। তাদেরকে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন