News71.com
 International
 18 Apr 20, 01:05 PM
 396           
 0
 18 Apr 20, 01:05 PM

করোনা মোকাবেলায় সার্ক ফাণ্ডে মিলিয়ন ডলার ভারতের॥ হাত গুটিয়ে বসে পাকিস্তান

করোনা মোকাবেলায় সার্ক ফাণ্ডে মিলিয়ন ডলার ভারতের॥ হাত গুটিয়ে বসে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলি একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়েছে। চিকিৎসার সরঞ্জাম, ওষুধপত্র ভারত পাঠাচ্ছে প্রতিবেশী দেশগুলিতে। ভারতের তরফ থেকে করোনা মোকাবিলায় তৈরি সার্কের এমার্জেন্সি ফাণ্ডে দেওয়া হয়েছে ১.৭ মিলিয়ন ডলার। তবে সর্বমোট ১০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুত দিয়েছে ভারত। পাশাপাশি আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় আর্থিক সাহায্যের পাশাপাশি, প্রয়োজনীয় দ্রব্যও পাঠাচ্ছে ভারত। নয়াদিল্লি থেকে চার্টার্ড ফ্লাইট উড়ে যাচ্ছে এই সব দেশগুলিতে ত্রাণ নিয়ে। তবে এই সাহায্যের দেওয়া নেওয়ায় পাকিস্তান কোথায়। আপাতত ইসলামাবাদ চুপ করে বসে রয়েছে। একটি টাকাও তাদের হাত থেকে গলেনি এখনও পর্যন্ত। টাকা বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্যও পাওয়া যায়নি পাকিস্তানের কাছ থেকে। এদিকে, সূত্রের খবর করোনা মোকাবিলায় সাহায্য পেয়েছে পাকিস্তান। করোনার প্রকোপ থেকে পাকিস্তান যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য ইসলামাবাদকে প্রায় ১.৪ মিলিয়ান ডলার দেওয়ার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ইন্টারন্যশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)। আইএমএফ-এর তরফে বলা হয়েছে, “করোনার প্রাদুর্ভাব পাকিস্তানের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে”। উল্লেখ্য, দিনকয়েক আগেই বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতা ও সংস্থানগুলির কাছে করোনার ব্যাপারে সাহায্য চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আইএমএফের আরটিআই কর্মসূচির আওতায় কম সুদে দ্রুত মিলবে, এমন কোনও লোনের আবেদন করেছিল পাকিস্তান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্ক করোনা ফান্ডে ১.৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে মালদ্বীপে রওনা দিয়েছে একাধিক জাহাজ। তবে এই পরিস্থিতিতে পাকিস্তানের হাত গুটিয়ে বসে থাকাটা ভালো চোখে দেখছে না কোনও রাষ্ট্রই। এদিকে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাইড্রক্সিক্লোরোকুইনকে চিঁহিত করেছে। যা প্রায় ১৫০০ হাজার করোনা ভাইরাসের আক্রান্তদের উপর নিউ ইয়র্কে টেস্ট করে দেখা হচ্ছে। ভারত ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পরথেকেই অন্যান্য দেশ এই জীবনদায়ী ওষুধ পেতে অনুরোধ জানিয়েছে। প্রতিবেশী দেশগুলির মধ্যে আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ, নেপাল, মালদীভ, মরিশাস, শ্রীলঙ্কা, মায়ানমারকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত। তবে পাকিস্তানের তরফে এই আর্জি এসেছে কি না তা এখনও জানা যায়নি। এছাড়াও ভারতের তরফে জামবিয়া, ডমিনিসিয়ান রিপাবলিক, ম্যাদাগাসকার, উগান্ডা, বুরকিনা ফ্যসো, নাইজের, মালি কঙ্গো, ইজিপ্ট, আর্মেনিয়া, কাজাখাশ্তান, ইক্যুয়েডর, জামায়িকা, সিরিয়া, ইউক্রেন, ছাড, জিম্বাবোয়ে, ফ্রান্স, জর্ডন, কেনিয়া, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান এবং পেরু’তেও হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হবে বলেও জানা গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন