News71.com
 International
 18 Apr 20, 01:05 PM
 395           
 0
 18 Apr 20, 01:05 PM

র‍্যাপিড টেস্টিং কিট নিলেও চিন কোন থেকে পিপিই কিট নেবে না ভারত

র‍্যাপিড টেস্টিং কিট নিলেও চিন কোন থেকে পিপিই কিট নেবে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার চিন থেকে ছয় লক্ষের বেশি র‍্যাপিড টেস্টিং কিট পাঠানো হয়েছে ভারতে। তবে আরও গুরুত্বপূর্ণ মেডিক্যাল সামগ্রীর জন্য চিনের থেকে কোনও সাহায্য নেবে না ভারত। ডাক্তারদের পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট চিন থেকে নেবে না ভারত, এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, “প্রথমসারিতে ৩ লাখ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্টিং কিট গুয়াংঝু থেকে এসেছে এবং ২.৫ লাখ ঝুআই লিভজন থেকে এসেছে। এছাড়াও ১ লাখ আরএনএ এক্সট্র্যাকশন কিট এসেছে। কাস্টমস সব জিনিস দেখে ভারতের দিকে পাঠানো হয়েছে। মোট ৬.৫ লাখ কিট আসছে। চিনে ভারতের দূতাবাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে”। ইন্ডিয়া টুডে’কে দেওয়া তথ্যে জানানো হয়েছে, “আরও টেস্টিং কিট পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া। শুধু তাই নয়, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, জার্মানি এবং জাপান থেকেও আমদের কোটেশন পাঠানো হয়েছে”।

আরও জানানো হয়েছে, টেস্টিং কিট আমদানি করা হলেও চিন থেকে কোনও পিপিই কিট নেওয়া হবে না। কারণ, বহু দেশ চিনের পিপিই কিট ভূল তথ্য দিচ্ছে বলে জানিয়েছে যা করোনা পরীক্ষার জন্য যথেষ্ট নয়। আরও একটি সূত্রের খবর, নাম না করেই বলা হয়েছে, “বিশাল অংকের পিপিই কিট ভারতে আসছে, যা টেস্টিং কিটের প্রায় সমান”। যদিও দিল্লিতে চিনের দূতাবাস থেকে এই তথ্য অস্বীকার করা হয়েছে। অন্যদিকে মেডিক্যাল সামগ্রী রফতানিতে চিনের গুরুত্ব বোঝানো হয়েছে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে ভারতীয়রা যেখানে আছেন সেখানেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ৫৩ দেশে মোট ভারতীয়দের মধ্যে করোনা পজিটিভ বেরিয়েছে মোট ৩,৩৩৬ জন, প্রাণ হারিয়েছেন প্রায় ২৫ জন। ভারতের বিদেশমন্ত্রকের তরফে তৈরি হয়েছে কন্ট্রোল রুম, যেখান থেকে প্রায় ১৮ হাজার ই-মেল, ৫০০০ ফোন এবং ২০০০ মানুষের অসুবিধার উত্তর দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে সরকারি সূত্রে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন