News71.com
 International
 18 Apr 20, 01:06 PM
 362           
 0
 18 Apr 20, 01:06 PM

করোনায় আফ্রিকার ৩লাখ প্রাণহানির শঙ্কা॥

করোনায় আফ্রিকার ৩লাখ প্রাণহানির শঙ্কা॥

আন্তর্জাতিক ডেস্কঃ এরই মধ্যে পুরো বিশ্বকে আক্রান্ত করলেও কোভিড-১৯ ধ্বংসযজ্ঞ চালিয়েছে মূলত আমেরিকা ও ইউরোপে। এশিয়াতেও শুরু হয়েছে বিস্তার। কিন্তু তুলনামূলকভাবে আক্রান্তের হার কম ছিল আফ্রিকায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) হুঁশিয়ারি জানিয়ে বলেছে, করোনাভাইরাস মহামারির পরবর্তী কেন্দ্রস্থল হতে পারে আফ্রিকা মহাদেশ। এ নিয়ে বিবিসির এক খরবে বলা হয়েছে, জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন, আফ্রিকায় ভাইরাসটির সংক্রমণে অন্তত ৩ লাখ মানুষের মৃত্যু এবং প্রায় ৩ কোটি মানুষ দরিদ্র হতে পারে।গত এক সপ্তাহে আফ্রিকায় উল্লেখযোগ্য সংখ্যক করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১ হাজার মৃত্যু ও ১৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। যা ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের তুলনায় কম।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভাইরাসটি আফ্রিকার বিভিন্ন দেশের রাজধানী থেকে দূরবর্তী এলাকায় দ্রুত ছড়াচ্ছে। মহামারিতে প্রয়োজনীয় ভেন্টিলেটরের সংখ্যাও আফ্রিকার বিভিন্ন দেশে অপ্রতুল বলে উল্লেখ করেছে সংস্থাটি।আফ্রিকার এক-তৃতীয়াংশের বেশি জনগণের প্রয়োজনীয় পানির সরবরাহ নেই এবং প্রায় ৬০ শতাংশ শহরের বাসিন্দা ঘনবসতিপূর্ণ বস্তিতে বাস করেন। বস্তিগুলোতে ভাইরাসটির দ্রুত বিস্তার হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন