News71.com
 International
 18 Apr 20, 10:48 PM
 398           
 0
 18 Apr 20, 10:48 PM

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ॥

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ॥

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারির ক্ষমতাধর চিফ অব স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়। আফ্রিকার জনবহুল এই দেশটির প্রেসিডেন্টের কাছে পৌঁছানো নিয়ন্ত্রনে দ্বাররক্ষীর ভূমিকা পালনকারী আব্বা কারি’র মৃত্যুতে প্রেসিডেন্ট বুহারির দপ্তর এক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, তিনি প্রাণঘাতি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসা চলছিল। ১৭ এপ্রিল শুক্রবার তিনি মারা যান। ‘আল্লাহ যেন তাকে কবুল করেন।’ নাইজেরিয়ায় করোনা ভাইরাসে মারা যাওয়া উচ্চপদস্ত প্রথম ব্যক্তি হচ্ছেন কারি। এ ভাইরাসে দেশটিতে ৪৯৩ জন আক্রান্ত হয়েছে এবং ১৭ জন মারা গেছে। জার্মান সফরের পর মার্চ মাসের শেষের দিকে কেয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন