
আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার থেকে চালু হচ্ছে কিছু অফিস। এছাড়াও কিছু কিছু সেক্টরকে ছাড় দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে ছিলেন, দিন আনা দিন খাওয়া মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অফিস খুললেও মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। জানিয়ে দিয়েছে কেন্দ্র। করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউন চলছে দেশজুড়ে। তবে থমকে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করতে কিছু অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটি সেক্টর সহ উৎপাদন ক্ষেত্র এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান যাদের অ্যাক্সেস কন্ট্রোল অনুমতি দেওয়া আছে এসইজেডএ, ইওইউ, শিল্পতলুক এবং ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপচালু রাখার কথা বলা হয়েছে। তবে পারস্পরিক শারিরীক দূরত্ব এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকলস বজায় রেখে তা করতে হবে। আইটি হার্ডওয়ার উৎপাদন এবং অত্যাবশ্যকীয় পণ্য এবং প্যাকেজিং কাজে অনুমতি দেওয়া হয়েছে। এই জন্য প্রতি কোম্পানিকে ফেস মাস্ক কর্মীদের দিতে হবে। একেক এক জন কর্মীর মধ্যে দূরত্ব থাকবে হবে ৬ ফুট। ৫০ শতাংশ কর্মী দিয়েই কাজ চালাতে হবে। কোনও মিটিং ডাকা হলেও তাতে ১০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন না। যাদের বাড়িতে ৫ বছরের ছোট বাচ্চা রয়েছে, যাদের বয়স ৬৫-র ওপরে তাদের ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিতে হবে।
অপারেশনাল নিয়মাবলী- ১. ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে প্রতি কর্মীর মধ্যে। ২. ১০ জনের বেশি কর্মী নিয়ে মিটিং করা যাবে না। ৩.দুপুরের খাবার সময় প্রত্যেক কর্মীর আলাদা হবে ৪. শিফটে কাজ হলে, প্রত্যেক শিফটের মধ্যে ১ ঘন্টার ফারাক থাকবে। ৫. লিফট নয়, ব্যবহার করতে হবে সিঁড়ি। লিফট ব্যবহার করতে গেলে ২-৪ জন একবারে উঠতে পারবেন ৬. কোনও অপ্রয়োজনীয় কাজে ভিজিটর আসা চলবে না ৭. যেসব কর্মীদের নিজস্ব গাড়ি নেই, তাদের জন্য অফিস ক্যাবের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার তালিকা- ১. প্রত্যেক কর্মীর জন্য মাস্ক বাধ্যতামূলক। ২. অফিসে যথেষ্ট পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ৩. থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক ৪. প্রত্যেক অফিসে কোভিড-১৯ হাসপাতালের তালিকা থাকা বাধ্যতামূলক ৫. আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে উৎসাহিত করা।