News71.com
 International
 19 Apr 20, 10:22 PM
 315           
 0
 19 Apr 20, 10:22 PM

ট্রাম্প 'না' করলেও ডব্লিউএইচও-কে অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার দিল সৌদি॥

ট্রাম্প 'না' করলেও ডব্লিউএইচও-কে অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার দিল সৌদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দিতে অস্বীকৃতি জানালেন ঠিক তখনই করোনা মোকাবিলায় ডব্লিউএইচওকে ৫০০ মিলিয়ন ডলার দান করেছে সৌদি আরব। এজন্য দেশটির বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এই খবর দিয়েছে।করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে ডব্লিউএইচও’তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ডব্লিউএইচও’র এককভাবে সবচেয়ে বড় অনুদানকারী দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে গত বছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল মার্কিন সরকার। যা ডব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ।ট্রাম্পের এমন ঘোষণা মহামারি মোকাবিলায় ‘বিপজ্জনক’ হিসেবে মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দিয়ে বৈশ্বিক করোনা সংক্রমণ এড়াতে হাত বাড়িয়েছে সৌদি সরকার। এদিকে কোভিড-১৯ এর এমন মহামারি চলাকালীন অর্থায়ন বন্ধে ট্রাম্পের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস। তবে এমন পরিস্থিতিতে সহায়তা দিয়ে এগিয়ে আসায় সৌদির বাদশাহর প্রশংসা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন