News71.com
 International
 20 Apr 20, 09:45 PM
 202           
 0
 20 Apr 20, 09:45 PM

চীনের কাছে ১৩ হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাইল এক জার্মান গণমাধ্যম॥

চীনের কাছে ১৩ হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণ চাইল এক জার্মান গণমাধ্যম॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস পৃথিবীকে বিপর্যস্ত করে ফেলেছে। পুরো পৃথিবী এখন স্থবির হয়ে পরেছে। ঠিক এ কারণে চীনের কাছে ১৩ হাজার কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির জনপ্রিয় জাতীয় পত্রিকা ‘বিল্ড’। করোনা মহামারির জন্য বেইজিংকে দায়ী করে সর্ববৃহৎ জাতীয় পত্রিকা ‘বিল্ড’ এ প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে এমন দাবি জানানো হয়। একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এবার তার সঙ্গে যোগ দিল জার্মানিও।মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়, চীনের উহান থেকেই করোনাভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে চীন ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এ ছাড়া তারা করোনায় মৃতের সংখ্যাকে অনেক কম করে দেখিয়েছে।যেহেতু ভাইরাসটির উৎসস্থল চীন, তাই বেজিংয়ের ওপর বেজায় নারাজ আমেরিকা ও ইউরোপ। ইতোমধ্যেই বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এবার আরও একধাপ এগিয়ে চীনের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির প্রথম সারির এ সংবাদমাধ্যম। তবে জার্মান ফেডারেল সরকারের পক্ষ থেকে এই বিলের ব্যাপারে কিছু বলা হয়নি। সরকারের কোনো কর্মকর্তার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য জানা যায়নি।‘বিল্ড’এ প্রকাশিত এ প্রতিবেদনে পর্যটন খাতে ২৭০০ কোটি ইউরো বা ২৩৫২.০২ কোটি পাউন্ড ক্ষতি দেখানো হয়েছে। চলচ্চিত্র শিল্পে ৭২০ কোটি ইউরো বা ৬২৭.২১ কোটি পাউন্ড, জার্মানির বিমান সংস্থা লুফথানছায় ঘণ্টা প্রতি ১০ লাখ ইউরো বা ৮৭ লাখ পাউন্ড এবং ক্ষুদ্র ব্যবসায় ৫০০০ কোটি ইউরো বা ৪৩৫৫.৬০ কোটি পাউন্ড ক্ষতি দেখানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন