News71.com
 International
 20 Apr 20, 10:06 PM
 224           
 0
 20 Apr 20, 10:06 PM

করোনার মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্প॥

করোনার মধ্যে জাপানে শক্তিশালী ভূমিকম্প॥

নিউজ ডেস্কঃ জাপানের পূর্ব উপকূলে সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। তবে, এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪১.৭ কিলোমিটার গভীরে এবং মিয়াগি অঞ্চল উপকূলের ৫০ কিলোমিটারের কম দূরত্বে।

এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, দেশটিতে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পের পর সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটি ভোর সাড়ে ৫ টার পরপরই আঘাত হানে। এর আগে ২০১১ সালে মিয়াগি অঞ্চলের প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে রিখটার স্কেলে ৯.০ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এরফলে সৃষ্ট ভয়াবহ সুনামির আঘাতে ফুকুশিমা পরমাণু কেন্দ্র ধ্বংস হয় এবং প্রায় ১৬ হাজার মানুষ প্রাণ হারায়। এদিকে দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৯৭ জন। মারা গেছেন ২৩৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন