News71.com
 International
 20 Apr 20, 10:06 PM
 298           
 0
 20 Apr 20, 10:06 PM

করোনার পর ইতালিতে বৈধতা পেতে যাচ্ছে ছয় লাখ অবৈধ অভিবাসী॥

করোনার পর ইতালিতে বৈধতা পেতে যাচ্ছে ছয় লাখ অবৈধ অভিবাসী॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে খুব শীঘ্রই প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করে নেয়া হতে পারে। ইতিমধ্যে দেশটির মন্ত্রীপরিষদে এনিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে। জানা যায়, দেশটির বিভিন্ন খাতে কর্মজীবী শ্রমিকের সংখ্যা কম থাকায় এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে এসব খাতে কাজের সুযোগ করে দেয়া হবে বলে দেশটির স্বনামধন্য পত্রিকা ‘লা রিপুবলিকা’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এনিয়ে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেল্লানোভা সংসদে এক আলোচনায় বলেন, করোনা প্রভাবে ইতালির কৃষিখাতে ব্যাপক ধ্বস নেমে এসেছে। এমতাবস্থায় দেশটির কৃষিখাতকে উন্নত করার জন্য অনেক জনশক্তি প্রয়োজন। এছাড়াও করোনার কারণে এবছর বিশ্বের অন্যান্য দেশ থেকে জনশক্তি আমদানি করা সম্ভব না। এমতাবস্থায় যদি এই খাতে জনশক্তি না প্রয়োগ করা হয় তাহলে ভবিষ্যতে ইতালিকে খাদ্য সঙ্কটে পড়তে হবে। তাই এসব অবৈধ অভিবাসীদের বৈধ করে বিভিন্ন খাতে কাজ করার সুযোগ দেয়া উচিৎ।

এছাড়াও এবিষয়ে দেশটির শ্রম, অর্থ, বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংসদে তাদের নিজনিজ অভিমত জানিয়েছেন। তবে কৃষিমন্ত্রীর এ বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্ত্বেও সালভিনি। এবিষয়ে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন নেতাকর্মীরা বলছেন, অবৈধদের বৈধ করে নেয়ার সংবাদ প্রতিবছরই আমরা শুনি তবে এবারেরটা হয়তো সত্যি হবে। কেননা রাষ্ট্রের এই করুণ অবস্থায় বাজেট ঘাটতি পূরণে বৈধকরণ ট্যাক্স অনেক ভূমিকা রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন