News71.com
 International
 20 Apr 20, 10:12 PM
 354           
 0
 20 Apr 20, 10:12 PM

করোনার সংক্রমনের কারনে বিদেশে চিকিৎসা, পড়াশোনা ও ভ্রমণের খরচ পাঠানোর অনুমতি কেন্দ্রীয় ব্যাংকের।।

করোনার সংক্রমনের কারনে বিদেশে চিকিৎসা, পড়াশোনা ও ভ্রমণের খরচ পাঠানোর অনুমতি কেন্দ্রীয় ব্যাংকের।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের বাইরে চিকিৎসা, পড়াশোনা এবং ভ্রমণের খরচ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো টাকা পাঠানো সম্ভব ছিল না। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া বিদেশে টাকা পাঠানোর এই সুবিধা অব্যাহত থাকবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশে কার্যরত সব অথরাইজড ডিলারদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা সমস্যায় পড়েছেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই তাদের একাউন্টে টাকা পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। অনেক বাংলাদেশি বিদেশে গিয়ে বিভিন্ন কারণে আটকে পড়েছেন। তাদেরকে সহায়তার জন্য আর্থিক সরবরাহ নিশ্চিত করতে চাই কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। প্রাণঘাতী এই মহামারী সংকুচিত করেছে বিশ্ব অর্থনীতি। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকেও। এই সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। বাংলাদেশও তাদের মধ্যে একটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন