News71.com
 International
 21 Apr 20, 11:39 AM
 323           
 0
 21 Apr 20, 11:39 AM

করোনায় মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৪২৫১৪॥ এ পর্যন্ত আক্রান্ত ৭৯২৭৫৯

করোনায় মৃত্যুপুরী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৪২৫১৪॥ এ পর্যন্ত আক্রান্ত ৭৯২৭৫৯

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে এত মৃত্যু ও আক্রান্ত হয়েছে করোনায়। আজ এক দিনে প্রাণ গেল আরো এক হাজার ৯শ' ৩৯ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়িয়েছে। এছাড়াও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭২ হজার ৩৮৯ জন। তবে ১৩ হাজার ৯৫১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।এ অবস্থায় অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিকে করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে পড়ে গেছে জ্বালানি তেলের দাম। লকডাউনের কারণে কোনো চাহিদা না থাকায় দেশটিতে তেল উৎপাদনকারীরা পাইকারি ক্রেতাদের উল্টো টাকা দিচ্ছেন তেল নেয়ার জন্য। এ অবস্থায় কেন্দ্রীয় সরকার ৭৫ মিলিয়ন ব্যারেল তেল কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং তুরস্ক। প্রাণঘাতী করোনাভাইরাস ইউরোপ-আমেরিকায় ভয়াবহ বিপর্যয় তৈরি করেছে। শক্তিধর দেশগুলোও এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন