News71.com
 International
 21 Apr 20, 01:25 PM
 273           
 0
 21 Apr 20, 01:25 PM

উহানের গবেষণাগারের চাঞ্চল্যকর ছবি প্রকাশ করল আমেরিকা ॥ ১৫০০ রকমের ভাইরাসের নমুনা

উহানের গবেষণাগারের চাঞ্চল্যকর ছবি প্রকাশ করল আমেরিকা ॥ ১৫০০ রকমের ভাইরাসের নমুনা

আন্তর্জাতিক ডেস্ক: চিনের ল্যাবরেটরি থেকে লিক হয়ে বেরিয়ে গিয়েছে ভাইরাস। এই দাবি বারবার করছে আমেরিকা। এরই মধ্যে প্রকাশ্যে এল উহানের সেই গবেষণাগারের একটি চাঞ্চল্যকর ছবি। উহানের ‘ইনস্টিটিউট অফ ভাইরোলজি’-র একটি ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, সংরক্ষণের জায়গাটির ‘সিল’ ভাঙা। ওই উহানের গবেষণাগারেই ১৫০০ রকমের ভাইরাসের নমুনা আছে বলে জানা যায়। চিনের সংবাদমাধ্যম ‘চায়না ডেলি’-তে প্রথম এই ছবি প্রকাশিত হয়। ২০১৮-তে প্রকাশিত সেই ছবি সম্প্রতি ট্যুইটারে পোস্ট করা হয়। পরে সেই ছবি ডিলিট করে দিয়েছে ‘চায়না ডেলি।’ সেই ছবির তলায় একজন কমেন্ট করেছেন, ‘এর থেকে তো আমার বাড়ির ফ্রিজেরও ভালো সিল আছে।’ আমেরিকার দাবি, উহানের ওই ল্যাবরেটরি থেকেই লিক হয়ে ছড়িয়ে পড়েছে ভাইরাস। উহানের মাছের বাজারের সঙ্গে ভাইরাসের কোনও সম্পর্ক নেই বলেই মনে করছে বহু বিশেষজ্ঞ। আমেরিকা এই বিষয়ে রীতিমত তদন্ত শুরু করেছে। মার্কিন সচিব মাইক পম্পেও জানিয়েছেন, কীভাবে গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ল তার নিখুঁত তদন্ত করবে আমেরিকা।

চিনের ভাইরাস কালচার কালেকশনের কেন্দ্র এই গবেষণাগার। বলা যেতে পারে এটাই্ এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক। যেখানে ১৫০০ ধরনের নমুনা নিয়ে পরীক্ষা-নিরিক্ষা চলছে। এবোলার মত ভাইরাস নিয়েও গবেষণা করে এরা। যেসব ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে, সেরকম ভাইরাস রয়েছে এই গবেষণাগারে। ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্টানিয়ের এই প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তাঁর দাবি, উহানের একটি ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই প্রসঙ্গে ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, চিনের উহান থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেখানেরই একটি ল্যাবে চলতি শতকের গোড়ার দিক থেকেই করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে। ওখানে যাঁরা কাজ করছেন, তাঁরা এই ভাইরাসের বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের কোষের মধ্যে এইচআইভি-র কিছু অংশের উপস্থিতি পাওয়া গিয়েছে। ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন