News71.com
 International
 21 Apr 20, 01:41 PM
 305           
 0
 21 Apr 20, 01:41 PM

চীন থেকে ২ কোটি ডলারের কিট কিনে ঠকলো যুক্তরাজ্য॥ টাকা ফেরত চায় বরিস জনসন সরকার

চীন থেকে ২ কোটি ডলারের কিট কিনে ঠকলো যুক্তরাজ্য॥ টাকা ফেরত চায় বরিস জনসন সরকার

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের কাছ থেকে কেনা করোনাভাইরাস শনাক্তকরণের র‌্যাপিড ডায়াগনস্টিক হোম কিট কাজে লাগছে না যুক্তরাজ্যের। রোগ নির্ণয় করতে এর তেমন কোন কার্যকারিতা নেই বলে খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এপ্রিলের শুরুতে চীনের দুই সংস্থার কাছ থেকে ২ কোটি মার্কিন ডলার দিয়ে ২০ লাখ অ্যান্টিবডিভিত্তিক র‌্যাপিড ডায়াগনস্টিক হোম কিট কিনে বোরিস জনসন সরকার। বোরিস নিজেই মন্তব্য করেন, ‘এই কিটই করোনা মোকাবেলায় গেম চেঞ্জার’ তবে বেশি একটা প্রভাব ফেলেনি কিটটি। ঘরে বসেই সাধারণ মানুষ এটি ব্যবহার করে নিজেই রোগপরীক্ষা করতে পারবে বলে এত চড়া দাম দিয়ে এ কিট কেনে যুক্তরাজ্য।

বিশেষজ্ঞদের মতে, ২০ লাখ র‌্যাপিড ডায়াগনস্টিক হোম কিটের দাম হিসেবে এই অর্থ অত্যন্ত চড়া এবং আগাম টাকা দিয়ে এই কিট কিনতে হয়। একে বিশেষ বিমানে নিয়েও আসতে হয় চীন থেকে কিন্তু কেনার আগে প্রযুক্তিগতভাবে কতটা উন্নত তা খতিয়ে দেখা হয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। পরবর্তীতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এই কিটের পরীক্ষা করার পর দেখা যায় এই কিট কোনোমতেই নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সক্ষম নয়। তবে, খরচ হয়ে যাওয়া এই বিপুল অর্থের অন্তত কিছুটা চীনের কাছ থেকে যেভাবেই হোক ফেরত পেতে চেষ্টা করবে যুক্তরাজ্য।

তবে পর্যাপ্ত পরীক্ষা এবং আক্রান্তদের থেকে সুস্থদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়াই এখন মূল বিষয় কারণ, লকডাউনেও কমছে না রোগাক্রান্তের সংখ্যা। ভারতের জনস্বাস্থ্যবিষয়ক চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘এই কিট ব্যবহার না হওয়া পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না, অ্যান্টিবডিভিত্তিক র‌্যাপিড ডায়াগনস্টিক কিট ভারতও কিনেছে।’ ভারতে এই পরীক্ষার দায়িত্বে থাকবেন মন্ত্রণালয়ের স্বাস্থ্যকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন