News71.com
 International
 21 Apr 20, 01:45 PM
 301           
 0
 21 Apr 20, 01:45 PM

করোনায় যুক্তরাষ্ট্রের কোন সাহায্য নিতে চায় না ইরান॥

করোনায় যুক্তরাষ্ট্রের কোন সাহায্য নিতে চায় না ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মোকাবেলায় ইরানকে কয়েক হাজার ভেন্টিলেটর দিয়ে সহযোগিতা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফ।ট্রাম্প গত শনিবার রাতে হোয়াইট হাউজে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানি জনগণের বিরুদ্ধে তার সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি চেপে গিয়ে দাবি করেন, ওয়াশিংটন করোনাভাইরাস মোকাবিলায় তেহরানকে সহযোগিতা করতে চায়।ট্রাম্পের সহযোগিতা বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে এবং চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে। সেখানে তারা কীভাবে সাহায্য করবে।এদিকে ইরানে কয়েক হাজার ভেন্টিলেটর পাঠানরো বিষয়ে জাবেদ জারিফ বলেন, তাদের (যুক্তরাষ্ট্রে) ভেন্টিলেটর আমাদের লাগবে না। বরং আমরা যে ভেন্টিলেটর তৈরি করছি তা অচিরেই রফতানি করতে পারবউল্লেখ্য মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেশটি করোনা রোগী ও মৃত্যু হয়েছে সবার উপরে রয়েছে। অন্যদিকে ইরানেও করোনায় এখনো অনেক রোগী মারা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন