News71.com
 International
 21 Apr 20, 10:23 PM
 353           
 0
 21 Apr 20, 10:23 PM

করোনা সম্পর্কে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়॥

করোনা সম্পর্কে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনো এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’ তিনি আজ মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিভিন্ন এলাকা গাড়িতে করে ঘুরে দেখেন এবং গাড়িতে বসেই মাইক্রোফোন হাতে নিতে মানুষজনকে লকডাউন মেনে চলাসহ বিভিন্ন পরামর্শ দেওয়ার সময় ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। করোনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই, যদি আপনারা ঠিকমত চলে পারেন। আমরা লকডাউন করতে বাধ্য হয়েছি কারণ কেন্দ্রীয় সরকার আমাদের লকডাউন করতে বলেছে। আমরা সেটা করছি। কিন্তু মনে রাখবেন বাংলায় এখনো কতগুলো ছোট ছোট বাজার খোলা আছে, কিছু মুদি দোকান খোলা আছে যাতে মানুষের সাধারণ সামগ্রী পেতে অসুবিধা না হয়। কিন্তু সবকিছু বন্ধ থাকায় অনেকের অনেক কষ্ট হচ্ছে। কিন্তু কী করবেন বলুন। কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভালো থাকতে হবে। আপনাদের শুভকামনা দেওয়ার জন্যই আপনাদের কাছে আমার আসা। যাতে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।’

মমতা বলেন, ‘যদি মনে করেন যে আপনার এলাকায় লকডাউনের জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি নিশ্চয়ই স্থানীয় পুলিশকে জানাবেন তাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে।’ মুখ্যমন্ত্রী আজ করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমে কলকাতার পার্কসার্কাস, রাজাবাজার প্রভৃতি এলাকায় গাড়িতে বসেই মাইকে বক্তব্য দিয়ে সবাইকে লকডাউন মেনে চলে বাসায় থাকার আবেদন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন