News71.com
 International
 22 Apr 20, 11:58 AM
 287           
 0
 22 Apr 20, 11:58 AM

যুক্তরাষ্ট্রে একদিনেই আরও ৫ বাংলাদেশিসহ ২৮০০ মার্কিন নাগরিকের মৃত্যু॥

যুক্তরাষ্ট্রে একদিনেই আরও ৫ বাংলাদেশিসহ ২৮০০ মার্কিন নাগরিকের মৃত্যু॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫ বাংলাদেশিসহ একদিনেই দুই হাজার ৮০০ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। একদিনে ২৭ হাজার নতুন করে আক্রান্ত হওয়ার পর এখন সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ২০ হাজার।একদিকে করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে লকডাউন খুলে দেয়ার পরিকল্পনা অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিভাসন স্থগিতের ঘোষণা। সব মিলিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আর মিশ্র প্রতক্রিয়া এখ দেশজুড়ে। একজন বলেন, সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে তাকাতে হবে। এতে পজেটিভ বিষয়টি উঠে আসে। আর পজেটিভ চিন্তাই মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে।এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে অভিভাসন সংক্রান্ত তার পরিকল্পনার কথা জানান।আর করোনা ভাইরাস আগামী শীতে মহাকারি আকারে দ্বিতীয়বারের মতো ফিরে আসতে পারে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল সিডিসির পরিচালক।মঙ্গলবারও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে। আকান্ত হয়েছেন অসংখ্য মানুষ। এরমধ্যে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেশ সংক্রান্ত যে ঘোষণা দিয়েছেন তাতে উদ্বেগ-উৎকণ্ঠায় যুক্তরাষ্ট্রের অভিবাসীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন