News71.com
 International
 22 Apr 20, 12:28 PM
 356           
 0
 22 Apr 20, 12:28 PM

ভারত-তুরস্ক থেকে দেশে ফিরলেন আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি॥

ভারত-তুরস্ক থেকে দেশে ফিরলেন আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চেন্নাই ও তুরস্কে আটকে পড়া মোট ১৮৯ জন বাংলাদেশি মঙ্গলবার দেশে ফিরেছেন। এর মধ্যে তুরস্ক থেকে ২০ জন ও চেন্নাই থেকে ১৬৯ জন ফিরেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাংলাদেশিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারের একটি বিমান। গণমাধ্যমকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে যান।

অপরদিকে দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট ১৬৯ জনকে দেশে আনে। এর আগে ২০ এপ্রিল ভারতের চেন্নাইয়ে থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। এদিকে ভারতের দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটি আগামী শুক্রবার (২৪ এপ্রিল) ভারতে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন