
আন্তর্জাতিক ডেস্ক: মুম্বই হামলার অন্যতম মূল মাথা এবং লস্কর ই তইবা কমান্ডার জাকিউর রহমান লকভি সহ ১৮০০ জন জঙ্গিকে নিজেদের ওয়াচ লিস্ট থেকে বাদ দিয়েছে পাকিস্তান। এফএটিএফ বা ফিনান্সিয়াল একশন টাস্ক ফোর্সের পদক্ষেপের আগে এই কাজ করা হয়েছে পাকিস্তানের তরফে। মার্কিন সংস্থার তরফে এমনটা দাবি করা হয়েছে। এই তালিকা তৈরি করে পাকিস্তানের জঙ্গি বিরোধী সংগঠন। যার সাহায্যে তারা আর্থিক সংস্থা গুলিকে সাহায্য করতে পারে। পাকিস্তানের তরফে এই কাজ করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। এমনিতেই করোনা ভাইরাস আতঙ্কে কার্যত বন্ধ গোটা দেশ। তারই মধ্যে এই জাতীয় ঘটনার ফলে অবাক হয়েছেন অনেকেই। জানা গিয়েছে ২০১৮ সালে এই তালিকাতে ছিল প্রায় ৭৬০০ টি নাম গত কয়েক মাসের মধ্যে সেই তালিকাকে ছোট করা হয়েছে। মারকিন্স সংস্থার তরফে জানানো হয়েছে মার্চের শুরুতে বাদ দেওয়া হয়েছিল ১৮০০ নাম। কিন্তু কি কারণে বাদ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।
এফএটিএফ এর তরফে জানানো হয়েছে এখনও জঙ্গি সংগঠন গুলিকে আর্থিক সাহায্য বন্ধ করেনি পাকিস্তান। ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গিয়েছে এফএটিএফ এর দেওয়া ২৭ টি নীতির মধ্যে কেবলমাত্র কয়েকটা পালন করেছে পাকিস্তান। যার নিয়ে ভাবতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। পাকিস্তানের এই পরিস্থিতি আবারও খুঁটিয়ে তারা দেখবে বলেও জানিয়েছে। এখনও পাকিস্তানকে ব্ল্যাক লিস্ট করে নি এফএটিএফ। তা যাতে না করতে হয় সেই চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের তরফে। তবে ঠিক কি কারণে জাকিউর রহমান লকভিকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট নয় কেউই। এমনকি পাকিস্তানের তরফে কিছু জানানো হয়নি। এর আগেও পাকিস্তানকে আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদকে মদত দেওয়া নিয়ে যথেষ্ট সমালোচিত হতে হয়েছিল। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর উপরে করা আক্রমনের কড়া জবাব তারা পেয়েছিল ভারতের তরফে। কিন্তু তারপরেও পরিস্থিতির যে খুব একটা বদল হয় নি তা ফের বোঝা গিয়েছে।