News71.com
 International
 22 Apr 20, 01:32 PM
 315           
 0
 22 Apr 20, 01:32 PM

ভারতে এখন পর্যন্ত ৫৬ সাংবাদিক করোনায় আক্রান্ত॥

ভারতে এখন পর্যন্ত ৫৬ সাংবাদিক করোনায় আক্রান্ত॥

মহামারি করোনা ভাইরাসে লকডাউনে রয়েছে পুরো ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২০ হাজার ১১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৬৪৫ জন। এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে ভারতে মোট ৫৬ সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৫৩ জন মুম্বাইয়ে এবং তিন জন চেন্নাইতে।মহারাষ্ট্র জুড়েই করোনা ভয়ংকর রূপ নিয়েছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যে সব সাংবাদিক বিভিন্ন জায়গায় ঘুরে রিপোর্টিং করছেন, তাদের বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছিল পৌরসভা ও সাংবাদিকদের একটি সংস্থা। মোট ১৭৪ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিকের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫৩ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তারা বেশির ভাগই টেলিভিশনের সাংবাদিক। তাদের অধিকাংশের মধ্যেই করোনার লক্ষণ ছিল না। একটি টিভি চ্যানেলের একাধিক রিপোর্টারের করোনা ধরা পড়েছে।চেন্নাইতে আক্রান্ত হয়েছেন তিন সাংবাদিক। তাদের অবশ্য করোনার লক্ষণ ছিল বলে পরীক্ষা করানো হয়েছিল। চেন্নাইতেও এখন সাংবাদিকদের করোনা পরীক্ষা করা হয়েছে। ভারতের বাকি শহর থেকে সাংবাদিকদের করোনায় আক্রান্ত হওয়ার খবর নেই। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, তাদের কাছে দুই রাজ্যের ৫৬ জন সাংবাদিকের করোনায় আক্রান্ত হওয়ার তথ্যই আছে।পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় এখন পর্যন্ত সাংবাদিকদের করোনায় আক্রান্তের কোনও খবর নেই।জ্যেষ্ঠ সাংবাদিক শুভাশিস মৈত্র গণমাধ্যমকে জানিয়েছেন, 'মুম্বইয়ের মতো ব্যবস্থা কলকাতায় নেয়া হয়নি। আলাদা করে সাংবাদিকদের করোনা পরীক্ষা হয়নি। আর মুম্বাইতে তো অনেকেরই করোনার কোনও লক্ষণ ছিল না। তাই এখানেও পরীক্ষা না হলে পরিস্থিতি বোঝা যাবে না

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন