News71.com
 International
 23 Apr 20, 10:54 AM
 273           
 0
 23 Apr 20, 10:54 AM

করোনা ছেড়েও ছাড়ল না চীনকে॥ আবারও হারইন লকডাউন

করোনা ছেড়েও ছাড়ল না চীনকে॥ আবারও হারইন লকডাউন

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ছেড়েও ছাড়লো না চীনকে। এবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলোংজিয়াং প্রদেশের রাজধানী হারইন শহরটিতে বুধবার গাড়ি চলাচল এবং লোকসমাগমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আবাসিক কম্পাউন্ডগুলোতে বাইরে থেকে আসা কারো প্রবেশ নিষিদ্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।সরকারি এক নোটিশে বলা হয়েছে, আবাসিক এলাকাগুলোতে ঢোকা এবং বেরোনোর সময় লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তাদের স্বাস্থ্যও খুঁটিয়ে পরীক্ষা করা হবে। চীনের হেইলোংজিয়াং প্রদেশটি সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে। ফলে রাশিয়া থেকে আসা নাগরিকদের মধ্যে সংক্রমণ শনাক্ত করা এবং স্থানীয় জনগণের মধ্যে সংক্রমণ রোধে সেখানে রীতিমত লড়াই করতে হচ্ছে।হারইনে মঙ্গলবার নতুন ৭ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। বাড়তি আরো তিন করোনাভাইরাস আক্রান্ত মানুষ রাশিয়া থেকে এসেছে। সবমিলিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রায় ১৪শ’ জনকে।কিন্তু হারইনে বন্ধ করা হয়নি রাশিয়া থেকে আসা ফ্লাইটগুলো। বুধবার সেখানে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এর মধ্যে ২৩ জনের দেহে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন