News71.com
 International
 23 Apr 20, 11:07 AM
 274           
 0
 23 Apr 20, 11:07 AM

আরো অনেকদিনই বিশ্বকে ভোগাবে করোনা ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরো অনেকদিনই বিশ্বকে ভোগাবে করোনা ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনায় স্থবির হয়ে থাকা বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিলের উদ্যোগ নিয়েছে। তবে মহামারী এই ভাইরাস গোটা পৃথিবীকে অচল করে রাখবে আরও অনেকদিন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেশিরভাগ দেশ এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, কোনো ভুল করা যাবে না।করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রয়সেস। বিশ্বব্যাপী অনেক দেশ যখন অর্থনীতি বাঁচাতে লকডাউন শিথিল করা শুরু করেছে তারই প্রেক্ষিতে স্পষ্ট এই সতর্কবার্তা দিলেন তিনি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী টেড্রোস আধানম সংবাদ সম্মেলনে বলেন, ‌‘বেশিরভাগ দেশ এখনো এই মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিটি শুরু হওয়ার প্রথমদিকে যেসব দেশ আক্রান্ত হয়েছিল সেসব দেশে নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।’তিনি আরও বলেন, ‘আমাদের কোনো ভুল করা যাবে না; আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। কারণ এই ভাইরাস আমাদের সঙ্গে আরও দীর্ঘসময় ধরে থেকে যাবে। পশ্চিম ইউরোপের কিছু দেশে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। এদিকে আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বাড়ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন