
আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই সামরিক উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে ইরান। বুধবার উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়ে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। আর রাষ্ট্রী টিভির খবরে জানানো হয়, উপগ্রহটিতে লিখে দেওয়া হয়েছে পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ’র প্রশংসা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা উপগ্রহটি কক্ষপথে স্থাপন করার ভয়ে দূরপাল্লার ব্যালিস্টিক প্রযুক্তিও ব্যবহার করে থাকতে পারে। তবে বিষয়টি অস্বীকার করে তেহরান বলেছে, এটি কখনও পারমাণবিক অস্ত্রের বিকাশ সাধন করেনি।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ‘আজ সকালে ইরানের মধ্য মরুভূমি থেকে দেশটির প্রথম সামরিক উপগ্রহ ‘নূর’কে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। স্যাটেলাইটটি নিরাপদে কক্ষপথে পৌঁছেছে।’ ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইটটি পৃথিবী পৃষ্ঠ থেকে ৪২৫কিলোমিটার (২৬৪মাইল) উপরে ঘুরছে। প্রযুক্তির বিবরণ না দিয়ে দেশটির ওই বাহিনী বলেছে, তারা নূরকে উৎক্ষেপণ করতে কাসেড বা “ম্যাসেঞ্জার” ব্যবহার করেছে। এতে বলা হয়, তিন ধাপের কাসেড উপগ্রহটিতে শক্ত এবং তরল জ্বালানীর সংমিশ্রণ ব্যবহার করা হয় হয়েছে।
স্যাটেলাইট উৎক্ষেপণের টিভি ফুটেজে দেখা গেছে, স্যাটেলাইটটিতে পবিত্র কোরআনের একটি আয়াত লেখা রয়েছে। যা মুসলমানরা ভ্রমণ করার সময় প্রায়শই তেলাওয়াত করে থাকে। আয়াতটির অর্থ: "তাঁরই (আল্লাহ) প্রশংসা, যিনি এই বিষয়টিকে আমাদের বশীভূত করেছেন, আমরা নিজের প্রচেষ্টা দ্বারা এটি কখনই করতে পারিনি"।