News71.com
 International
 23 Apr 20, 12:41 PM
 322           
 0
 23 Apr 20, 12:41 PM

গ্যাস্ট্রো-করোনাভাইরাস নতুন আতঙ্কের নাম॥

গ্যাস্ট্রো-করোনাভাইরাস নতুন আতঙ্কের নাম॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই নতুন করে গ্যাস্ট্রো-করোনাভাইরাসটি এখন প্রথম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, অনেকের ক্ষেত্রেই এখন গ্যাস্ট্রো-করোনাভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে। যা সাধারণ করোনার উপসর্গের সঙ্গে মেলে না। তবে এটা নোরোভাইরাসের সঙ্গে এর লক্ষণের অনেকটা মিল থাকতে পারে।এই ভাইরাস প্রথমে কোনও ব্যক্তির শ্বাসযন্ত্রে আক্রমণ করার পরিবর্তে পেটে আক্রমণ করবে। কাশির সাধারণ উপসর্গ দেখা যাবে না। এটি প্রায়শই ফুসফুসের নিচের অংশে নিউমোনিয়ার একটি সংস্করণ যা পেটের ব্যথার কারণ হয়।যদি কোনো ব্যক্তির পেটে ব্যথা অনুভব হয় বা ডায়রিয়ায় আক্রান্ত হয়। তবে এটি গ্যাস্ট্রো কভিড -১৯ এর প্রাথমিক লক্ষণ হতে পারে। পেটে শক্ত কিছু অনুভূত হতে পারে, পেট ব্যথা বা পেটের নিচের অংশে নিস্তেজ ব্যথা হতে পারে। এগুলো প্রাথমিক লক্ষণ। এরপর কাশি ও জ্বরের মতো সাধারণ উপসর্গগুলো আসবে।যাইহোক, এই লক্ষণগুলি অন্যান্য অনেক পেটের সমস্যাগুলোর কারণেও হতে পারে। তাই গ্যাস্ট্রো-করোনাভাইরাসে আক্রান্ত কি-না সেটা বুঝতে নিজেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।মূলত, এটিতেও পেট ব্যথা ও ডায়েরিয়ার সঙ্গে করোনার অন্যান্য সাধারণ লক্ষণগুলো (অবিরাম কাশি ও উচ্চ তাপমাত্রা) দেখা দেয়। যা যা দুটি অসুস্থতাকে আলাদা করে দেয়। এছাড়াও, নোরোভাইরাস সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা স্থায়ী হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন