News71.com
 International
 23 Apr 20, 12:48 PM
 316           
 0
 23 Apr 20, 12:48 PM

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে করোনাভাইরাস ধরা পড়েনি॥

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের দেহে করোনাভাইরাস ধরা পড়েনি॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শরীরের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। তবে ইমরান খানের দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি। বিষয়টি জানিয়েছে এআরওয়াই নিউজ। দেশটির ইধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইধি ইসলামাবাদে গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে করোনা রিলিফ ফান্ডে ১০ মিলিয়ন রুপির চেক প্রদান করেন। এরপর ফয়সাল ইধির দেহে করোনা ধরা পড়ে। এজন্যই মূলত ইমরান খানের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে। শওকত খানুম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল ইমরান খানের নমুনা সংগ্রহ করেছে।

আজ (বুধবার) সন্ধ্যায় ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক ও শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়জল সুলতান সাংবাদিকদের বলেন, পিএম খানের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েনি তবে স্বাস্থ্য পরীক্ষা অব্যহত থাকবে। এরআগে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে, যাতে সকলেই জানতে পারেন তিনি তার দেশের একজন সচেতন নাগরিক। আমরা সমস্ত নিয়মই পালন করব। পাকিস্তানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৪৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩৩ জন। দেশটিতে এপর্যন্ত ২০৯ জনের মৃত্যু হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫৬ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন