News71.com
 International
 24 Apr 20, 11:03 AM
 280           
 0
 24 Apr 20, 11:03 AM

তাজা প্রাণী বিক্রির বাজার বন্ধের আহ্বান জানাল অস্ট্রেলিয়া॥

তাজা প্রাণী বিক্রির বাজার বন্ধের আহ্বান জানাল অস্ট্রেলিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ যেসব খোলা বাজারে তাজা পশুপাখি বা প্রাণী বিক্রি করা হয়ে সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে জি-২০ জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তারা বলছে, এসব বাজার ‘জৈবনিরাপত্তা এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’তবে অস্ট্রেলিয়া এখনও এ ধরনের বাজার নিষিদ্ধ করার কথা বলেনি। তবে তারা বলেছে, এ ধরনের বাজার, যেখানে তাজা মাছ মাংস বিক্রি করা হয় সেগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেয়া উচিত।এ ধরনের কিছু কিছু বাজারে বন্যপ্রাণীও বিক্রি করা হয়। এবং অনুমান করা হয় যে, উহানে এ ধরনের একটি ‘বিশেষ চাহিদার’ প্রাণী বিক্রির বাজার থেকেই করোনা ভাইরাসের সূত্রপাত। উহানের ওই বাজারে শেয়াল, বিড়াল, কচ্ছপ এবং সাপসহ নানা ধরনের প্রাণী খাবার জন্য বিক্রি করা হতো।করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। এরইমধ্যে চীনের বাইরে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৯১ হাজার ৫৫ জন। শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এদিকে ভাইরাসে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ লাখ ৪৫ হাজার ৮২০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭ লাখ ৮৮ হাজার ৫১৬ জন। এদের মধ্যে ১৭ লাখ ২৯ হাজার ৮৩৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৮ হাজার ৬৭৮ জনের অবস্থা গুরুতর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন