News71.com
 International
 24 Apr 20, 11:04 AM
 357           
 0
 24 Apr 20, 11:04 AM

করোনার মধ্যেই মার্কিন রণতরী গুড়িয়ে দেয়ার ঘোষণা দিল ইরান॥

করোনার মধ্যেই মার্কিন রণতরী গুড়িয়ে দেয়ার ঘোষণা দিল ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে বিপর্যয়ের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলছে। পারস্য উপসাগর নিয় যুক্তরাষ্ট্র হুমকি দিলে দেশটির রণতরী গুড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছে তেহরান।ইরানের আইআরজিসির প্রধান হোসেন সালামি বলেছেন, যদি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে এটি ধ্বংস করবে ইরান।আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টিভিতে দেয়া এক বক্তব্যে হোসেন সালামি এ হুমকি দেন।এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট টুইটারে বলেন, সমুদ্রে যদি ইরানের সব কিংবা কোনো একটি গানবোট যুক্তরাষ্ট্রের জাহাজকে হয়রানি করে, তবে তাদের সবকটিকে গুলি করে ধ্বংস করে দিতে আমি নির্দেশনা দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন