News71.com
 International
 24 Apr 20, 11:30 AM
 403           
 0
 24 Apr 20, 11:30 AM

করোনা মহামারি॥ যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা ৫০ হাজার ও স্পেনে ২২ হাজার ছাড়াল

করোনা মহামারি॥ যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা ৫০ হাজার ও স্পেনে ২২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট ৫০ হাজার ২৩৬ জনে দাঁড়াল।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর দেশটিতে মৃত্যু ও আক্রান্তের হার ক্রমেই বেড়ে চলেছে। এখন পর্যন্ত সারাবিশ্বে করোনায় মারা গেছের ১ লাখ ৯১ হাজার ৫৫ জন। এছাড়া শনাক্ত হয়েছেন ২৭ লাখ ২৫ হাজার ৩৯১ জন। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেই শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৬ হাজার ৪৪২ জন। সেখানে কোভিড-১৯ ভাইরাসে মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। দেশটিতে মোট মৃত্যু ৫০ হাজার ২৩৬ জনে দাঁড়াল।মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ২৫ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।মৃত্যুর হিসাবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে এ দেশটি। মোট আক্রান্ত ২ লাখ ১৩ হাজার ২৪ জন।মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২১ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন।

এদিকে স্পেনে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২২ হাজার ১শ' ৫৭ জন। প্রতিবেশী পর্তুগালে মৃতের সংখ্যা প্রায় ৮শ'। পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষ। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা।পর্তুগালে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঘনবসতিপূর্ণ। প্রায় ২০ বাংলাদেশি আক্রান্ত হওয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কায় নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।বুধবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেসব এলাকা পরিদর্শন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বিতরণ করেন বাংলায় অনূদিত পর্তুগালের সচেতনতামূলক লিফলেট। এ সময় বাংলা ভাষাভাষাভাষী স্বাস্থ্যসেবা দিতে আলাদা কল সেন্টারের দাবি জানানো হয় কমিউনিটির পক্ষ থেকে। এ সময় দূতাবাসের বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত। পর্তুগীজ কর্তৃপক্ষও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।দেশটির প্রেসিডেন্ট জুন্তা ফ্রিগেসিয়া সান্তা মারিয়া মাইওর বলেন, আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এখানে বসবাসরতদের সতর্ক করার চেষ্ঠা করছি। যেকোন সমস্যার কথা জানাতে জরুরি হটলাইনের ব্যবস্থাও রয়েছে পাশাপাশি কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আবাসনের ব্যবস্থাও আমরা করছি।স্পেনেও আক্রান্ত বাংলাদেশিরা সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে দেশটির বাংলাদেশি কমিউনিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন