News71.com
 International
 24 Apr 20, 11:32 AM
 427           
 0
 24 Apr 20, 11:32 AM

মাহে রমজানে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন ট্রাম্প॥

মাহে রমজানে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।ট্রাম্প বলেন, বিগত মাসগুলোতে আমরা দেখেছি; যে কঠিন সময়ে প্রার্থনার শক্তি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ রমজানের শুরুতে আমি প্রার্থনা করি তাদের জন্য, যারা নিজ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এ পবিত্র সময়টি পালন করছেন। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে পবিত্র এ মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেয়ার একটি সুযোগ।তিনি আরও বলেন, শান্তি, দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা- ইসলামি বিশ্বাস এসব সর্বজনীন মূল্যবোধগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। বাংলাদেশে চাঁদপুর ও চট্টগ্রামের কিছু গ্রামেও আজ রোজা শুরু করেছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন