News71.com
 International
 25 Apr 20, 12:37 PM
 309           
 0
 25 Apr 20, 12:37 PM

হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়ায় রোগীদের অস্বাভাবিকতা॥এফডিএ’র সতর্কবাণী

হাইড্রোক্সিক্লোরোকুইন দেয়ায় রোগীদের অস্বাভাবিকতা॥এফডিএ’র সতর্কবাণী

নিউজ ডেস্কঃ ম্যালেরিয়ানিরোধী ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার করার পরে করোনা রোগীদের অনেকের অস্বাভাবিক হৃৎস্পন্দন এবং দ্রুত হৃৎস্পন্দন ঘটছে বলে বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরেই ওষুধটি প্রয়োগ না করতে সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার ও ওষুধ প্রশাসন (এফডিএ)।হাসপাতালের বাইরে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় শুক্রবার( ২৪ এপ্রিল) এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেয় এফডিএ।বিবৃতিতে বলা হয়েছে, করোনা রোগী অ্যাজিথ্রোমাইসিনের পাশাপাশি হাইড্রোক্সিক্লোরোকুইন অথবা ক্লোরোকুইন ওষুধ দেয়া হচ্ছে তাদের হৃৎস্পন্দনের গুরুতর সমস্যা হচ্ছে বলে বেশ কিছু প্রতিবেদন এফডিএর নজরে এসেছে।এফডিএ বলছে, আমরা আরও অবগত রয়েছি- প্রেসক্রিপশনের বাইরেও রোগীদের মধ্যে এই ওষুধটির প্রয়োগ বাড়ছে। এমন অবস্থায় আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন উভয়ের পরিচিত ঝুঁকি স্বাস্থ্যসেবা পেশাদার ও রোগীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই।এদিকে, ম্যালেরিয়ার এই ওষুধটি আর্থ্রাইটিসের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন গেম চেঞ্জার হতে পারে বলে মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন