
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানো নিয়ে চীনকে দোষারোপ করে তৈরি করা প্রতিবেদন প্রকাশ না করার জন্য ইইউকে চাপ কুটনৈতিক দিয়েছে বেইজিং। অন্তত চারজন কূটনীতিকের কাছ থেকে এ ধরনের তথ্য জানতে পেরেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে চীনের ঐ কুটনৈতিক চাপকে পাত্তাই দেয়নি ইউরোপীয় দেশগুলোর কুটনীতিকরা । তাই তাদের বিরুদ্ধে করতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদন প্রকাশের উদ্যোগ শেষ পর্যন্ত থামাতে পারেনি চীন। পাল্টা চীনের কাছে বৈশ্বিক মহামারি করোনা বিশ্বব্যাপি ছডিয়ে পড়া, করোনার উৎপত্তি, সংক্রমন ও উপসর্গ নিয়ে বিশ্ববাসিকে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দেয়া এবং এবং উহানের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশসহ বেশকিছু ইস্যুতে বার্তা সংস্থা রয়টার্সের করা একগুচ্ছ প্রশ্নে ফেসে গেছে চীন। এখন পর্যন্ত তার কোন সদুত্তর দিতে পারেনি বেইজিং।
উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বরাবরই করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ব্যাপারে চীনকে দোষারোপ করে আসছে।ইউরোপের দেশগুলোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতদের কেউ এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়টার্স কিছু প্রশ্ন ফ্যাক্স করে পাঠিয়েছে। তবে সেসব প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি।তবে চারজন কূটনীতিক জানিয়েছেন, করোনাভাইরাস ছড়ানোর পেছনে চীনের দায় থাকার ব্যাপারে তৈরি করা প্রতিবেদন প্রকাশের সূচি ঠিক করা ছিল ২১ এপ্রিল। তবে চীনের তদবিরের জন্য সেটা পিছিয়ে যায়। গত ২১ এপ্রিল চীন সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বলেন, যদি ওই প্রতিবেদন প্রকাশ করা হয় আজ, তাহলে সহযোগিতার সম্পর্ক অত্যন্ত খারাপ হবে।