News71.com
 International
 25 Apr 20, 12:45 PM
 361           
 0
 25 Apr 20, 12:45 PM

প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে জড়িয়ে এবার পদত্যাগ করলেন ব্রাজিলের আইনমন্ত্রী॥

প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে জড়িয়ে এবার পদত্যাগ করলেন ব্রাজিলের আইনমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করলেন ব্রাজিলের আইনমন্ত্রী সার্জিও মোরো। শুক্রবার সার্জিও মোরো তার পদত্যাগের কথা জানান। পদত্যাগের কারণ হিসেবে সার্জিও মোরো বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো কেন্দ্রীয় পুলিশের প্রধান মাওরিসিও ভালেক্সিওকে ব্যক্তিগত এবং রাজনৈতিক কারণে বরখাস্ত করেছেন। দায়িত্ব নেয়ার পর দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের আটকের কারণে ব্রাজিলে আইনমন্ত্রী সার্জিও মোরো বেশ জনপ্রিয় ছিলেন ।

এদিকে ব্রাজিলের আইনমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ব্রাজিলের আইনমন্ত্রীর এই পদত্যাগ প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর বড় ধাক্কা বলে দাবি করছেন বিশ্লেষকরা। এ কারণে ব্রাজিলে প্রেসিডেন্টের জনপ্রিয়তা অনেক কমে যাবে বলেও আশঙ্কা করছেন তারা।এর আগে করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে জারি করা লকডাউন নিয়ে মতবিরোধের জেরে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মানদেত্তাকে বরখাস্ত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৩ হাজারের ৬শ মানুষের বেশি মারা গেছেন। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এখনো করোনা ভাইরাস চূড়ায় উঠেনি। তবুও দেশটিতে লকডাউন শিথিল করার পক্ষে প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন