News71.com
 International
 25 Apr 20, 12:48 PM
 381           
 0
 25 Apr 20, 12:48 PM

করোনা সংক্রমন নিয়ে কোন আন্তর্জাতিক তদন্ত চায় না চীন॥

করোনা সংক্রমন নিয়ে কোন আন্তর্জাতিক তদন্ত চায় না চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখান করেছে চীন। দেশটির এক শীর্ষ কূটনীতিক চেন ওয়েন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া একসাক্ষাতকারে এমনটি জানান। বিবিসিকে চেন ওয়েন বলেন, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই দাবীতে সময় দিলে করোনা মহামারির বিরুদ্ধে চলমান লড়াই থেকে চীনের মনযোগ সরে যাবে।

চীনের দাবি, উহানের একটি সামুদ্রিক খাবারে বাজার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাস করোনা নিয়ে বিশ্বে ভুল তথ্য দিচ্ছে চীন। করোনা ভাইরাস নিয়ে অবহেলার অভিযোগে চীন সরকারের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্য কর্তৃপক্ষ। ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছন ২৮ লাখ ৩১ হাজার ৮৬০ জন। মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৩১৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন