News71.com
 International
 25 Apr 20, 05:55 PM
 306           
 0
 25 Apr 20, 05:55 PM

লকডাউন না মানায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার ৩৪ হাজার॥

লকডাউন না মানায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার ৩৪ হাজার॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা ভাইরাস ঠেকাতে ভারতে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে দেশটির পশ্চিমবঙ্গে লকডাউন না মানায় ৩৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যসচিব রাজীব সিনহা।রাজীব সিনহা বলেন, যারা এ রাজ্যে লকডাউন অমান্য করেছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গ্রেফতার হয়েছে মোট ৩৩ হাজার ৯৯৭ জন।তিনি আরও বলেন, গোটা রাজ্যেই আমরা কড়া নজরদারি চালাচ্ছি। কলকাতা শহরেও অনেকেই লকডাউন অমান্য করছেন। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে ৮৫৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, মাস্ক না পরে রাস্তায় নামার কারণে ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং খোলা জায়গায় থুথু ফেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে। শুধু তাই নয়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে কোনও জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর জন্যে এখনও পর্যন্ত মোট ১৪টি গাড়ি বাজেয়াপ্ত করেছি আমরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন