
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে ২৭ দিন পর করোনায় মৃতের হার সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ) দেশটিতে ৩শ' ৮৯ জন মারা গেছেন। আক্রান্ত ১৬শ' ৪৫। যা গত চারদিনের মধ্যে সর্বনিম্ন। এছাড়া, ১ লাখ ৬৫ হাজার ০২৭ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২২ হাজার ২শ' ৪৫ জন, সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৪শ' ৯৩ জন। ফ্রান্সে শনিবার (২৫ এপ্রিল) এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৬৫,০২৭।আগামী ১১ মে থেকে দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠন পর্যায়ক্রমে খুলে দেয়ার পর জনসমাগম না ঘটে ও করোনা ভাইরাস বিস্তার করে সে লক্ষে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় ও নীতি নিধারনী পর্যায় থেকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে। আর এটা জানা যাবে আগামী সপ্তাহে। এ ববিনী পৌরসভার শহরের চার হাজার বাসিন্দাদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দেয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে এমনটা জানা গেছে।ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তবে অবস্থা গুরতর না হওয়ায় হাসপাতালে ঠায় হয়নি আবার অন্যদিকে ভাইরাস ছড়াতে পারে জেনে মেসেও ঠায় নি তাদের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার উদ্যোগে করোনা ভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য খোলা হয়েছে আইসোলেশন সেন্টার। যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সাহায্য করা হচ্ছে এখান থেকে।মে মাসের শেষের দিকে জানা যাবে ফ্রান্সে ১২ মার্চ থেকে বন্ধ থাকা বার ও রেস্টুরেন্টগুলো কবে খুলবে। তবে অনেকের ধারনা মধ্য জুনের পর থেকে খুলে দিতে পারে সরকার।