News71.com
 International
 25 Apr 20, 07:23 PM
 337           
 0
 25 Apr 20, 07:23 PM

করোনা সংক্রমন রোধে সূর্যের আলোয় আশা দেখছেন মার্কিন গবেষকরা॥

করোনা সংক্রমন রোধে সূর্যের আলোয় আশা দেখছেন মার্কিন গবেষকরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস প্রকোপের শুরুর দিকে বিজ্ঞানীদের ধারণা ছিলো উচ্চ তাপমাত্রায় মারা যায় এ ভাইরাসটি। তবে সেই তথ্য প্রমাণ করা যায়নি। কিন্তু আমেরিকান এক গবেষণায় বলা হচ্ছে, সূর্যের আলোয় মারা যায় করোনাভাইরাস। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ গবেষণা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এই গবেষণাটি সার্বজনীন করা হয়নি। কিন্তু ডিপার্টমেন্ট অব হোম ল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এই ভাইরাসটি। তাই এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে গরম কাল আশীর্বাদ হয়ে ওঠার সম্ভবনা উজ্জ্বল৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যরশ্মির উপস্থিতির পাশাপাশি আর্দ্রতা থাকলে ভাইরাস দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়। সৌরালোকের উপস্থিতিতে ভাইরাসের এই নিষ্ক্রিয়তা আশার আলো দেখাচ্ছে ৷ মেরিল্যান্ডের National Biodefense Analysis and Countermeasures Center এর রিসার্চের স্লাইড দেখিয়ে উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, ৭০ থেকে ৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার সঙ্গে ২০ শতাংশ আর্দ্রতার যোগ হলে ১৮ ঘণ্টায় নন পোরাস সারফেসে জীবাণুর জীবন অর্ধেক হয়ে যায় ৷ এই সারফেস গুলোর মধ্যে রয়েছে দরজার হ্যান্ডেল, স্টেইনলেস স্টিল। পাশাপাশি যদি আর্দ্রতা ৮০ শতাংশ হয় তাহলে আর তার সঙ্গে দু মিনিটের সূর্যালোক যোগ করা হয় তাহলে জীবাণুর মেয়াদকাল হয় ৬ ঘণ্টা ৷ আর যদি জীবাণুকে বাতাসের মধ্যে রাখা হয় তাহলে ২০ শতাংশ আর্দ্রতা ২১-২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর দেড় মিনিটের সূর্যালোকে জীবাণু মেয়াদ হয় মাত্র এক ঘণ্টা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন