News71.com
 International
 25 Apr 20, 10:02 PM
 339           
 0
 25 Apr 20, 10:02 PM

ভ্যাকসিন তৈরিতে সাফল্যের খুব কাছে আমরা॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ভ্যাকসিন তৈরিতে সাফল্যের খুব কাছে আমরা॥ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে আমেরিকা সাফল্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে।ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের সমন্বয়ক দেবোরাহ ব্রিক্সের সাথে এক আলোচনা সভায় ট্রাম্প জানান, আমাদের অনেক দক্ষ চিকিৎসক আছেন যারা ভ্যাকসিন তৈরিতে একটানা কাজ করে যাচ্ছেন।করোনা যুদ্ধে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জোর পদক্ষেপ নিচ্ছে।এছাড়া, ব্রিটেন দাবি করেছে আগামী আগস্টের মধ্যেই তারা করোনার ভ্যাকসিন বাজারে আনবে। সেই সাথে জার্মানি ও চীনেও চলছে ভ্যাকসিন তৈরির কাজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন