News71.com
 International
 26 Apr 20, 01:21 PM
 537           
 0
 26 Apr 20, 01:21 PM

গতকাল থেকেই শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করেছে প্রতিবেশী ভারত॥

গতকাল থেকেই শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করেছে প্রতিবেশী ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে টানা লকডাউনে রয়েছে ভারত। তবে এবার এই ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছে। সরকারের নির্দেশনা মেনে খোলা যাচ্ছে কিছু দোকানপাট। শনিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে জনপ্রিয় টেলিভীষন চ্যানেল এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। টানা এক মাসেরও বেশি সময় ধরে দেশটিতে লকডাউন চলছে যা আগামী ৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। আর এই সময়ে সবাইকে ঘরে থাকতে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে গতকাল থেকে লকডাউন কিছুটা শিথিল করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশিকায় বলেছে, রাজ্যগুলোর পুরসভা এলাকার বাইরে বসতিপূর্ণ এলাকা ও বাজার এলাকায় এখন থেকে দোকানপাট খোলা যাবে। শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট আইনের আওতায় যেসব দোকান নথিভুক্ত আছে, তারা শনিবার থেকেই ব্যবসা চালু করতে পারবেন।

ভারত সরকারের ঐ নির্দেশিকায় বলা হয়েছে লকডাউন শিথিল করলেও তা আপাতত উঠছে না । ব্যবসায়িদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে করোনার সংক্রমন রোধ কল্পে সরকারের দেয়া গাইডলাইন মেনে। নতুন এই নির্দেশিকার ফলে পুরসভা এলাকার বাইরে বাজার বা আবাসনের আশেপাশে সব ধরনের দোকান খোলার অনুমতি পেয়েছেন ব্যবসায়ীরা। তবে, শপিং মল বা সুপার মার্কেটগুলি এখনও বন্ধ থাকছে। ফলে মল বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানগুলো এখনই খোলা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোকান খোলা গেলেও বাধ্যতামূলকভাবে পারস্পরিক শারিরীক দূরত্ব বজায় রাখতেই হবে। একইসঙ্গে বাইরে বের হলেই আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। তবে করোনা জন্য সিল করে দেয়া হটস্পট ও সংক্রামক এলাকায় কোনও ছাড় দেওয়া হয়নি। অর্থাৎ সেই এলাকা গুলিতে কোনও দোকান খোলা যাবে না বা আগের মতই কঠোরভাবে লকডাউনের নিয়ম নীতি মেনে চলতে হবে বলে জানিয়েছে সরকার।

ভারতীয় কর্তৃপক্ষের এই নির্দেশনা অনযায়ী, আবাসিক অঞ্চল এবং আশেপাশের বাজারগুলির সমস্ত দোকান খোলা থাকবে। 'শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট' এ নথিভুক্ত সমস্ত দোকান এবং বাজার খুলতে পারে। শহরাঞ্চলে, কেবল স্ট্যান্ড স্টোন শপ এবং আবাসিক দোকান খোলা যাবে। সেলুন আবার খুলতে পারে, তবে শপিং কমপ্লেক্সের মধ্যে ওই দোকানগুলো থাকলে তা খোলা যাবে না। আবাসিক অঞ্চলে ছোটছোট টেলারিং শপ বা সেলাই-ফোঁড়াইয়ের দোকান খোলা যাবে। সমস্ত দোকান ও বাজারে আগে যে পরিমাণ লোক কাজ করতো এখন তার থেকে অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ চালাতে হবে। ই-কর্মাস সংস্থাগুলি শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে। পুর নিগম এবং পুরসভা অঞ্চলের বাইরে কিছু কিছু শপিং কমপ্লেক্স খোলা যাবে। তবে বন্ধ থাকবে সব ধরনের মল, সিনেমা হল, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, থিয়েটার, বার এবং অডিটোরিয়াম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন