News71.com
 International
 26 Apr 20, 01:29 PM
 454           
 0
 26 Apr 20, 01:29 PM

করোনা সংক্রমনের মধ্যেই ইতালিতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস॥

করোনা সংক্রমনের মধ্যেই ইতালিতে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে মহামারী করোনার মধ্যেই উদযাপন হলো দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৫ সালের এইদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে নাৎসি দখলের সমাপ্তি ঘটে দেশটিতে। সেইসাথে ফ্যাসিস্ট নেতা মুসোলিনির ইতালিয় সামাজিক প্রজাতন্ত্র থেকে মুক্তি পেয়েছিল দেশটি। ঐতিহাসিক এ দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে নিজেদের পতাকার অবয়বে সজ্জিত করা হয়। তবে করোনার কারণে কোনো অনুষ্ঠানের অনুমতি দেয়নি দেশটির প্রশাসন। দিবসটি উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েন।

রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা তার শুভেচ্ছা বানীতে বলেছেন ১৯৪৫ সালে বসন্তের এইদিনে আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম এবং নাৎসি ও ফ্যাসিবাদদের পরাজয় দেখেছিলাম। এ দিনটি আমাদের জন্য স্বাধীনতার বার্তা নিয়ে এসেছিল। যদিও আজ আমরা মহামারি করোনার জন্য আমাদের স্বাধীনতা দিবসকে ঘরে বসে পালন করতে বাধ্য হয়েছি।

তিনি তার বানীতে আরও বলেন, আমি সেই সময়কার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতা অর্জনকারীদের জানাচ্ছি সম্মান এবং বর্তমান করোনা ভাইরাসের সংক্রমনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়া সকল সৈনিককে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ও পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মায়িও দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসাথে করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন