News71.com
 International
 26 Apr 20, 10:04 PM
 431           
 0
 26 Apr 20, 10:04 PM

করোনাকে জয় করে অফিসে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী॥

করোনাকে জয় করে অফিসে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) থেকে তিনি অফিস করবেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে এ তথ্য জানিয়েছে বরিসের কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।প্রধানমন্ত্রী বরিস জনসন গত মাসের শেষ দিকে করোনাভাইরাসে সংক্রমিত হয়। তিনি সংক্রমিত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে ছিলেন। ১০ দিন আইসোলেশনে থাকার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।গত ৫ এপ্রিল তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৬ থেকে ৯ এপ্রিল তাকে ইন্টেন্সিভ কেয়ারে নেয়া হয়। সেখানে তিন দিন থাকার পর অনেকটা সুস্থ হয়ে উঠলে বাড়িতে ফেরেন।এদিকে বরিসের অন্তঃসত্ত্বা হবু স্ত্রী ৩২ বছর বয়সী কেরি সিমন্ডসের শরীরেও করোনার লক্ষণ দেয়া দেয়। তবে তিনি এখনো সুস্থ রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন