News71.com
 International
 26 Apr 20, 10:26 PM
 388           
 0
 26 Apr 20, 10:26 PM

করোনা থেকে দেশকে মুক্ত করতে মুসলিমদের আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন প্রধানমন্ত্রী মোদি॥  

করোনা থেকে দেশকে মুক্ত করতে মুসলিমদের আল্লাহর কাছে প্রার্থনা করতে বললেন প্রধানমন্ত্রী মোদি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় ভালো নেই ভারত। লকডাউনের পাশাপাশি একের পর এক কঠিন পদক্ষেপও থামছে না করোনার তাণ্ডব।এমন পরিস্থিতিতে রোববার (২৬ এপ্রিল) ‘মান কি বাত’ এ উপস্থিত হয়ে দেশের সংখ্যালঘু জনগণকে আল্লাহর কাছে করোনা মুক্ত ভারতের প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রমজান মাসে আরও বেশি করে প্রার্থনা করুন। যাতে ঈদের আগেই করোনা মুক্ত হয় ভারত।ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝে রোববার তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল করোনা। দেশবাসীর কাছে তিনি অনুরোধ করেন আরও বেশি করে সতর্ক হওয়ার জন্য। যাতে পরিস্থিতি আরও ভয়াবহ না হয়ে ওঠে। পাশাপাশি শুরু হয়ে গেছে মুসলিমদের পবিত্র রমজান মাস।সে প্রসঙ্গে মোদি বলেন, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। কেউ হয়তো ভাবতেও পারিনি উৎসবের এমন সময়ে ভয়াবহ এমন পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের। আসুন আমরা সকলে আরও বেশি করে কাছে প্রার্থনা করি যাতে ঈদের আগেই করোনা মুক্ত হতে পারি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন