News71.com
 International
 27 Apr 20, 11:26 AM
 433           
 0
 27 Apr 20, 11:26 AM

অবশেষে ‘দোররা’ প্রথা বাতিল করল সৌদি আরবের সুপ্রিম কোর্ট॥

অবশেষে ‘দোররা’ প্রথা বাতিল করল সৌদি আরবের সুপ্রিম কোর্ট॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে শাস্তি হিসাবে বেত্রাঘাত বা দোররা মারা বাতিল করেছে সে দেশের সুপ্রিম কোর্ট। বলা হচ্ছে, এ রায় সেদেশে মানবাধিকার বিষয়ক অগ্রগতির ক্ষেত্রে এক বিশাল মাইলফলক । এক সময় আদালত সৌদি আরবে চাবুক বা বেত্রাঘাত বা দোররা মারার নির্দেশ দিতো এবং কখনো কখনো তা কয়েকশ’ পর্যন্ত গড়াতো। মানবাধিকার গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে এর নিন্দা জানিয়ে আসছে। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্কারবাদী ইসলামপন্থীদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহারসহ মতবিরোধ নিষ্প্রভ করার ক্ষেত্রে এমন আইনের ক্ষেত্রে কোনো আপত্তি করেনি।

সৌদি সুপ্রিম কোর্ট বলেছে যে, সর্বশেষ সংস্কারটি ‘শারীরিক শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সাথে সামঞ্জস্য মেনে করা হয়েছে।’ এর আগে আদালত বিবাহবহির্ভূত যৌনতা থেকে শুরু করে খুনের মতো অপরাধের ক্ষেত্রে বা অন্য কোন আইন লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের চাবুক মারার আদেশ দিতে পারত। তবে, ভবিষ্যতে বিচারকদের বিচারের ক্ষেত্রে জরিমানা অথবা জেল বা কমিউনিটি সার্ভিসের মতো অরক্ষণশীল বিকল্পের মধ্য থেকে সাজা দিতে হবে। গতকাল ২৫ এপ্রিল, শনিবার আদালতের বিবৃতির বরাতে এ সংবাদ জানিয়েছে এএফপি।

সর্বশেষ ২০১৪ সালে ইসলাম ‘অবমাননা’র দায়ে দেশটির ব্লগার রাইফ বদাওয়িকে ১০ বছরের কারাদণ্ড ও ১ হাজার বেত্রাঘাতের সাজা দেয়া হয়। যা বিশ্ব গণমাধ্যমের আলোচনায় আসে। পরের বছর ইউরোপীয় সংসদের ‘শাখারভ মানবাধিকার পুরষ্কার’ লাভ করেন রাইফ বদাওয়ি। এছাড়া শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী, কবি ও অধ্যাপক আবুল্লাহ আল-হামিদ (৬৯) রাষ্ট্রীয় হেফাজতে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বলে সংবাদ পাওয়া যায়। সৌদি আরবে শারীরিক শাস্তি বিলুপ্ত হওয়ার মাত্র কয়েক দিন আগে এ ঘটনা দেশটির মানবাধিকার রেকর্ডের ক্ষেত্রে আবার আলোচনায় এসেছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন