News71.com
 International
 27 Apr 20, 11:44 AM
 966           
 0
 27 Apr 20, 11:44 AM

মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়॥ সিঙ্গাপুরের একদল গবেষক শুনালেন এমন পূর্বাভাস

মে মাসে বাংলাদেশ থেকে করোনার বিদায়॥ সিঙ্গাপুরের একদল গবেষক শুনালেন এমন পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব আগামী মে মাসের মধ্যে শেষ হচ্ছে। বাংলাদেশ এ ভাইরাসটি ১৯ মে'র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা এমন আভাস দিয়েছেন। ভাইরাসটি বিস্তারের ধরন, মানবদেহে ক্ষতিকর প্রভাব ও বৈশিষ্ট্য সব মিলিয়েই গবেষকেরা পূর্বাভাস দিয়েছেন, তবে বাংলাদেশ থেকে এই মহামারি ভাইরাসটি পুরোপুরি বিদায় নিতে ১৫ জুলাই পর্যন্ত সময় গড়াতে পারে। আর সারা বিশ্ব থেকে করোনা পুরোপুরি বিদায় নিতে পারে ৮ ডিসেম্বরের মধ্যে।পৃথিবীতে করোনার বিদায়ের মত সুখবরের দিনক্ষণের বিষয়ে এমন পূর্বাভাস এটাই প্রথম।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব গতকাল রবিবার নিজস্ব ওয়েবসাইটে বিশ্বের ১৩১টি দেশের করোনাবিষয়ক এই তথ্য তুলে ধরে। এসইউটিডি গবেষণায় সাসসিপটাবেল ইনফেক্টেপ রিকভারড (সার) মডেল ব্যবহার করেছে। এ মডেল অনুযায়ী, করোনা ভাইরাসের প্রকোপ কমার প্রমাণ মিলছে। গবেষকদের দাবি, সার এপিডেমিক মডেল বলছে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্যে ও করোনা ভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছনো হয়।

এসইউটিডির পূর্বাভাস অনুযায়ী, ভারতে করোনার সংক্রমণ ২১ মে'র মধ্যে ৯৭ শতাংশ কমে যাবে। বিশ্ব থেকে করোনা ভাইরাস ৯৭ শতাংশ দূর হবে ২৯ মে'র মধ্যে এবং পুরোপুরি ভাবে চলে যাবে চলতি বছরের ৮ ডিসেম্বরের মধ্যে। যুক্তরাষ্ট্রে ১১ মে'র মধ্যে করোনার সংক্রমণের প্রকোপ ৯৭ শতাংশ কমে যাবে। ইতালিতে ৭ মে'র মধ্যে কমবে ৯৭ শতাংশ সংক্রমণ। সার মডেল দিয়ে ১৩১টি দেশের করোনা প্রাদুর্ভাবে কখন শেষ হবে, তা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের এই বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন