News71.com
 International
 28 Apr 20, 10:26 PM
 272           
 0
 28 Apr 20, 10:26 PM

করোনা আক্রান্তে এশিয়ায় চীনের পরেই ভারত॥

করোনা আক্রান্তে এশিয়ায় চীনের পরেই ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমানে করোনা আক্রান্তে এশিয়ার মধ্যে চীনের পরেই রয়েছে ভারত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। যা এশিয়ায় দ্বিতীয় অবস্থান। আক্রান্ত বাড়ায় উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, লকডাউনের শেষ পর্যায়ে এসে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে লকডাউন তোলা কঠিন হয়ে পড়বে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১৫শ’ ৪৩ জন বেড়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৮৬৯ জন। আর মারা গেছে ৯৩৪ জন। এদিকে সীমিত আকারে খামার ও শিল্পকারখানা চালু করার অনুমতি দিয়েছে ভারতের মোদির সরকার। একই সঙ্গে যে সব গ্রামীণ অঞ্চলে করোনা প্রাদুর্ভাব কম সেখানেও লকডাউন শিথিল করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন