News71.com
 International
 29 Apr 20, 10:59 AM
 544           
 0
 29 Apr 20, 10:59 AM

সংক্রমন ঠেকাতে মুম্বাইয়ে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশ সদস্যদের বাড়িতে থাকার নির্দেশ॥

সংক্রমন ঠেকাতে মুম্বাইয়ে ৫৫ বছরের বেশি বয়সী পুলিশ সদস্যদের বাড়িতে থাকার নির্দেশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। সেখানকার রাজধানী মুম্বাইতে করোনা রুখতে নেয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।মুম্বাইয়ের যেসব পুলিশের সদস্যের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কোভিড-১৯ এ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে। কর্মকর্তারা জানান, ৩ মে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত বয়স্ক পুলিশ সদস্যরা বাড়িতে থাকবেন।সোমবার কোভিড-১৯ এ আক্রান্ত ৫৬ বছর বয়সী এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। লকডাউনের ৩৫তম দিন মঙ্গলবারও থেমে নেই করোনার থাবা। দেশজুড়ে বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোকাবিলায় করণীয় ঠিক করতে বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন