News71.com
 International
 29 Apr 20, 12:08 PM
 363           
 0
 29 Apr 20, 12:08 PM

পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র॥

পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের ঐকমত্যের সরকারকে চুক্তি করতে হবে বলে তিনি উল্লেখ করেন। সোমবারই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের কাজকে স্বীকৃতি দেবে। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরাইলের বাড়তে থাকা দখলদারির বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে আরব লীগ।

ফিলিস্তিনি নেতাদের অনুরোধে আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে বসবেন। করোনা ভাইরাস মহামারির কারণে মুখোমুখি না বসে ভিডিও কনফারেন্সে এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব লীগের উপসচিব হোসাম জাকি বলেন, ইসরাইলের পরিকল্পনা মোকাবিলা করতে ফিলিস্তিনি নেতাদের কীভাবে রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা দেওয়া যায়, বৈঠকে সেটা নিয়েই আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন