News71.com
 International
 29 Apr 20, 10:16 PM
 350           
 0
 29 Apr 20, 10:16 PM

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর মায়ের বাড়িতে অগ্নিকাণ্ড॥

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর মায়ের বাড়িতে অগ্নিকাণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্রুডোর মা মার্গারেটের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ট্রুডোর বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবার নাম ছিল পিয়েরে ট্রুডো। তিনি মন্ট্রিয়লের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সোমবার (২৭ এপ্রিল) ওই বাড়িতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কানাডাভিত্তিক সংবাদমাধ্যম রেডিও কানাডার খবরে বলা হয়েছে, ট্রুডোর মাকে সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। মার্গারেটকে ধোঁয়াজনিত শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে ট্রুডো তার মায়ের অবস্থার বিবরণ দিয়ে সামাজিকমাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তার মা ভালো আছেন।ট্রুডো বলেন, ‘মা’র সঙ্গে কথা হয়েছে। তিনি ভালো আছেন। যারা শুভকামনা জানিয়েছেন তাদের ধন্যবাদ। যারা আগুন নেভাতে দ্রুত ছুটে গিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাবনায় আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্য পরিবারগুলোও আছে,’ বলেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন